✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

এক মাসে সেবার মান না বাড়লে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৯, | ১০:৫৩:২৫ |

এক মাসের মধ্যে সেবার মান বাড়াতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স দিতে প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা যাবে। সেই সঙ্গে পুলিশকে আগামী সাত দিনের মধ্যে রাজধানীতে যানজট সমস্যার দৃশ্যমান উন্নতি ঘটতে হবে। যানজট ও বায়ু দূষণ নিরসনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকায় বিদ্যুৎ ভবনে এক যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা, পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ফাওজুল কবির জানান, গত অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী ২০ বছরের বেশি পুরোনো বাস আগামী বছরের মে মাসের মধ্যে সড়ক থেকে সরিয়ে ফেলতে হবে। ট্রাকের ক্ষেত্রে এই সীমা ২৫ বছর। এ ব্যাপারে দেশের জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন প্রকাশ হয়েছে।

ফাওজুল কবির বলেন, যানজট কমাতে শিক্ষার্থীদের পরিবহনের জন্য স্কুল কর্তৃপক্ষকে বাস ব্যবহার করতে বলা হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সেই সঙ্গে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পাইলট ভিত্তিতে নয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..