✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জুলাই ঘোষণাপত্রের আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছে বিএনপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৫৩:২৮ |

অন্তর্বর্তী সরকারকে জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে আজ সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। সবাই তাদের মতামত ও পরামর্শ দিয়েছেন। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সাড়ে ৫ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কি না। যদি থেকে থাকে তাহলে তার রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছি, যেন এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল না ধরে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় তাহলে তাকে আমরা অবশ্যই সম্মান করি। সেটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করা হয় এবং আলোচনা করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..