✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সানি লিওন-দেবের পুরনো ভিডিও ভাইরাল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৯:৪৩:২৯ |
টালিউড সিনেমা ‘ধূমকেতু’ যখন জনপ্রিয়তার শীর্ষে তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা দীপক অধিকারী দেব ও বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি পুরনো ভিডিও। যা দর্শক মহলে আরও জনপ্রিয় করে তুলছে দেবকে।
ভাইরাল ভিডিওটি ৪ বছর আগের ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-র ফাইনাল পর্বের ভিডিও। ওই সিজনে বিচারকের আসনে ছিলেন দেব, মোনামি ঘোষ ও মিঠুন চক্রবর্তী। সে পর্বে বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন সানি। অনুষ্ঠানের এক মুহূর্তে পারফর্ম করেন দেব ও সানি।
টালিউড সিনেমা ‘রংবাজ’র জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’ গানে নৃত্য পরিবেশন করেন দেব ও সানি। এ সময় দেব পরেছিলেন সাদার মধ্যে কালো বর্ডারের কোর্ট ও সাদা রংয়ের প্যান্ট।
অন্যদিকে সানি লিওন পরেছিলেন হালকা পেস্ট রংয়ের ফ্লোর টাচ গাউন। সে ভিডিওই হঠাৎ করে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রানা সরকারের প্রোডাকশনে কৌশিক পাঙ্গুলি পরিচালিত এ সিনেমা ঝড় তুলেছে টালিউডে। ভাঙছে একের পর এক রেকর্ড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..