✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৯, | ০৯:২৩:৪৭ |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুসম্পন্ন করতে সব দলকে সহযোগিতা করতে হবে এবং আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও দেশের মানুষের জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল এই বিধি মেনে চলার প্রতিশ্রুতি বজায় রাখবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, আর এর প্রধান শর্ত হলো আচরণবিধি অনুসরণ।

 
 

সিইসি বলেন, নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি হয় না।

 

গত ১০-১৫ বছরে ভোটারদের মধ্যে তৈরি হওয়া ভোট-বিমুখতা কাটাতে রাজনৈতিক নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, জাতীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের ভোটারদের উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। এতে ভোটকেন্দ্রে মানুষের অংশগ্রহণ বাড়বে বলে তিনি আশা করেন।

সিইসি আরও উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীতেও এর প্রমাণ রয়েছে। রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব- এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..