সর্বশেষ :

স্বর্ণের দাম ফের বাড়ল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ০৯:২০:৫৬ |

দেশের বাজারে দুই দফায় বাড়ার পর গত ১৫ ডিসেম্বর কমেছিল স্বর্ণের দাম। সেখান থেকে গত ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। এরপর দুই দফা স্বর্ণের দাম কমেছিল। এরমধ্যে আবার বুধবার (১৫ জানুয়ারি) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ১৫৫ টাকা বেশিতে আগামীকাল থেকে বেচাকেনা হবে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

বুধবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা বৃহস্পতিবার থেকে এই দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে বুধবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায় বেচাকেনা হয়েছে। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা বেচাকেনা হবে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৪ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ৬৭৩ টাকায় বেচাকেনা করা হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...