✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলাল বিএসএফ, আতঙ্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ০৯:১৯:০২ |

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের পর এবার বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। এ ঘটনার পর সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রামের সরকার পাড়া এলাকায় ৪১ নম্বর পিলার সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে বলে জানান রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম-আল-দিন।

স্থানীয়রা জানান, ১০ জানুয়ারি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখায় প্রায় দুই কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। পিলার ৩৭ থেকে ৪৭ নম্বর উপ-পিলার পর্যন্ত লোহার অ্যাঙ্গেলের উপর প্রায় চার ফুট উচ্চতার এই বেড়া স্থাপন করা হয়। এ নিয়ে কয়েকদিন ধরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে।

এর মধ্যে বুধবার আবার বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়ায় খালি বোতল ঝুলিয়ে দেন। খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবি সদস্যরা বাধা দিলেও বিএসএফ তাদের কার্যক্রম চালিয়ে যায়। এ ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

দহগ্রাম সরকার পাড়া গ্রামের কৃষক জব্বার আলী বলেন, কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়ে বিএসএফ আমাদের চলাচলে সমস্যা তৈরি করেছে। বোতলের ভিতর কিছু রাখা হয়েছে কিনা, তা নিয়েও আতঙ্কে আছি।


কৃষক জমশের আলী বলেন, কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকে ভয় পাচ্ছি। এখন আবার বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়ে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বিএসএফ।

এদিকে সীমান্তে বিএসএফের ভারী অস্ত্র নিয়ে টহল এবং উচ্চ ক্ষমতার লাইট ব্যবহারে গ্রামবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। তারা দ্রুত বিজিবির পক্ষ থেকে তিনটি স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।

সীমান্তের পরিস্থিতি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার কথা থাকলেও এখনও কোনও কার্যকর পদক্ষেপ না নেওয়া ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী।

লেফটেন্যান্ট কর্নেল সেলিম-আল-দিন বলেন, বোতল ঝুলানো নতুন কিছু নয়। এটি কেবল তাদের প্রটেকশন ব্যবস্থা। রাতে বেড়া সরিয়ে নেওয়ার ভয়ে এমন ব্যবস্থা নিয়েছে বিএসএফ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..