✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপ বাছাই: মেসিকে রেখেই শেষ দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৮:৫৯:৩২ |

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিওনেল মেসিকে দলে রেখেই, নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে স্কোয়াডে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রথমবার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পাওয়া এই স্ট্রাইকার চলতি মৌসুমে পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪২ ম্যাচে করেছেন ১৫টি গোল।

এদিকে, দীর্ঘ সময় পর দলে ফিরেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনি। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া এঞ্জো ফার্নান্দেসকে দলে রাখা হয়নি। এবারও স্কোয়াডে ডাক পাননি পাওলো দিবালা।

এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে দলটি। এরপর, ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে স্কালোনির দল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..