✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

লন্ডনে গাইবেন জেমস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-০৮, | ০৮:৫৫:৩২ |

দীর্ঘ ১০ বছর পর গত ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করেছিলেন নগর বাউল জেমস। ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস। পারফর্ম করবেন বাংলাদেশ ফেস্টিভ্যালে।

আগামী ২৬ ও ২৭ মে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে নেক্সট স্টেজ ইভেন্ট। খবরটি নিশ্চিত করেছেন জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউলের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ লন্ডনে বসবাসরত বাঙালিদের অন্যতম মিলনমেলা। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিবছর এআয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও থাকছে যাত্রাপালা, বাউল গানসহ বাঙালি শিল্পীদের নানা ধরনের পরিবেশনা।

আয়োজকরা জানান, শুধু প্রবাসী বাঙালি নয়, ভিন্ন জাতি-গোষ্ঠীর লোকজন এউৎসবে অংশ নেন। পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে। এবার তাদের মধ্যে বাংলাদেশের রকস্টার জেমসের উপস্থিতি উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলেআশা প্রকাশ করেন আয়োজকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..