✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৩ অক্টোবর শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-০৫, | ০৮:৩১:৩৬ |

আগামী অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববার (০৫ মে, ২০২৪) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের সূচি, ড্র ও ট্রফি উন্মোচন।

সূচি অনুযায়ী ৩ অক্টোবর শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। দশ দলের ২৩ ম্যাচের এই বিশ্বকাপ শেষ হবে ২০ অক্টোবর। ভেন্যু হিসেবে আছে সিলেট ও মিরপুর।

গ্রুপিংয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে আসা একটি দল।

‘এ’ গ্রুপে আছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সঙ্গে আছে শক্তিশালী ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোয়ালিফায়ার খেলে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ অক্টেবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ৯ অক্টোবর বাংলাদেশ লড়বে উইন্ডিজের বিপক্ষে। আর ১২ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতি-ফারজানারা। ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। আর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। দুটি প্রস্তুতি ম্যাচই হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..