✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আমার বিশ্রাম নেওয়া উচিত: শাহরুখ খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-০৫, | ০৮:২৯:৩৬ |

বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০২৩ সালে ইন্ডাস্ট্রিকে জাওয়ান, পাঠান এবং ডাঙ্কির মতো তিনটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন। এবছর তাই কিছুদিন বিশ্রাম নিয়ে জুন মাস থেকে পরবর্তী সিনেমার শুটিং শুরু করতে চান বলিউড বাদশাহ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এবছর এখনও নিজের নতুন কোনো প্রকল্পের ঘোষণা আর করেননি শাহরুখ। ‘কিং খান’-এর পরবর্তী ছবি কবে আসবে, তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গেছে।

আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব।

সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো। তবে শাহরুখ ছবির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করেননি।

এদিকে, শাহরুখকে স্টেডিয়ামে প্রায়ই তার ছোট ছেলে আব্রামকে নিয়ে আসতে দেখা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..