✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মাঝ আকাশে অজ্ঞান পাইলট, যেভাবে পরিবারকে বাঁচান মি. বিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৬:৪৯:১৭ |

রোয়ান সেবাস্তিয়ান অ্যাটকিনসন। দুনিয়া তাঁকে মিস্টার বিন নামেই চেনে। অদ্ভুত এবং একাধারে অসাধারণ মুখের ভাবভঙ্গি তাঁকে ভুলতে দেয় না। দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন মিস্টার বিন।

পর্দায় তিনি কমেডিয়ান হলেও বাস্তব জীবনে নায়কের মতোই বাঁচিয়েছিলেন নিজের পরিবারের জীবন। জীবনের ঝুঁকির মুহূর্তে কৌতুকের চরিত্র ছেড়ে প্রকৃত নায়ক হয়ে উঠেছিলেন অ্যাটকিনসন।

অনেকেই জানেন না, অদ্ভুত এক পরিস্থিতিতে বিমানের পাইলট অচেতন হয়ে পড়লে অ্যাটকিনসন নিজেই নিয়ন্ত্রণ নেন ককপিটের। অথচ, তিনি বিমান চালানো জানতেনই না! উপস্থিত বুদ্ধি আর অদম্য সাহসের জোরে বাঁচিয়ে দেন নিজের পরিবারকে।

ঘটনাটি ঘটে কেনিয়ার আকাশে, পারিবারিক ভ্রমণের সময়। প্রাইভেট বিমানে যাচ্ছিলেন তারা। হঠাৎই পাইলট অচেতন হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আতঙ্ক নেমে আসে।

পরিবারের সামনে দাঁড়ায় মৃত্যুভয়। সেই মুহূর্তে অ্যাটকিনসন ককপিটে বসে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি আকাশে ভেসে রাখেন বিমান। তার স্ত্রী চেষ্টা চালিয়ে যান পাইলটকে জাগাতে। অবশেষে কিছুক্ষণ পর পাইলট চেতনা ফিরে পান এবং বিমান নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়।

অ্যাটকিনসনকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স সিরিজ ম্যান ভার্সেস বি’তে, যা বেশ জনপ্রিয় হয়েছিল। সামনে রয়েছে জনি ইংলিশ সিরিজের চতুর্থ কিস্তি। এছাড়া আসছে নতুন মিস্টার বিন অ্যানিমেটেড মুভি, যা দর্শকদের জন্য ভিন্ন মাত্রার বিনোদন নিয়ে হাজির হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..